
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আাজাদ হোসেনের উপর জামায়াত – শিবিরের অতর্কিত সন্ত্রাসী হামলা করে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে আজ শনিবার শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
উপজেলা বিএনপি , পৌর বিএনপি ও দলের অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে বেলা সাড়ে দশটার দিকে দলীয় অফিসের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। এর পর থানার মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়।
এতে বক্তব্য রাখেন পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান , উপজেলা বিএনপির সাবেক সদস্য শরফুদ্দীন মঞ্জু , জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাবলু , পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক , উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা , সদস্য সচিব নিকসন কুমার আমিন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আল আমিন , উপজেলা ছাএদলের আহবায়ক রিসাত করিম নয়ন প্রমুখ।
সভায় বক্তাগণ আজাদ হোসেনের উপর হামলাকারীদের গ্রেফতারের জোর দাবী জানান। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব জানান কাল রবিবার আজাদ হোসেনের উপর হামলার প্রতিবাদে শহরে মানববন্ধন করা হবে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের থানা মোড় এলাকায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। ঢাকার একটি হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন আছেন। প্রথমে আজাদ হোসেনকে উপজেলা সদরের হাসপাতাল ও পরে বগুড়া হাসপাতালে চিকিৎসা চলে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...