
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-বেসরকারী “প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়”, ঢাকা’র শিক্ষার্থী দূর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে বেনাপোলে “মানববন্ধন” করেছে যৌথভাবে যশোর জেলার শার্শা উপজেলা ছাত্রদল,বেনাপোল পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ।
সোমবার(২১ এপ্রিল) বেলা ২ টার দিকে বেনাপোল শহর কেন্দ্রে অবস্থিত বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় সম্মুখে ছাত্রদলের এই “মানববন্ধন” অনুষ্ঠিত হয়। “মানববন্ধন” কর্মসূচিতে ছাত্র নেতৃবৃন্দ বলেন-বেসরকারী “প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়”,ঢাকা’র শিক্ষার্থী জাহিদুল কলেজ শাখার একজন সক্রিয় ছাত্রদল কর্মী।
জুলাই-আগষ্ট/২০২৪ আন্দোলনে আকুতোভয় সংগ্রামী যোদ্ধা হিসেবে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনে রাজপথে লড়াকু ছাত্র নেতা ছিলেন। গত শনিবার(১৯ এপ্রিল) “প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়”,ঢাকা’র সম্মুখে কয়েকজন দুস্কৃতিকারী/দুর্বৃত্তরা তাকে(জাহিদুল) ছুরিকাঘাত করে হত্যা করে। তারা বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃস্টান্তমূলক আইনি শাস্তির দাবিতে তাদের এই কর্মসুচি অব্যহত থাকবে।
প্রসঙ্গত,গত শনিবার(১৯ এপ্রিল) ক্যাম্পাসের সামনে জাহিদুল ও তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিলেন। সেখানে আরও দুই নারী শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে ওই দুই নারী শিক্ষার্থীর মনে হয় জাহিদুল ও তাঁর বন্ধুরা তাঁদের নিয়ে হাসাহাসি করছে।
তাঁরা এ বিষয়ে জানতে চাইলে জাহিদুলেরা অস্বীকার করে। পরে ওই দুই নারী শিক্ষার্থী গিয়ে বহিরাগত তিনজনকে ডেকে আনে। ওই তিনজন এসে জাহিদুলদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে আসে।
তাঁরা বিষয়টি মিটমাট করে দেন। একপর্যায়ে বহিরাগত ওই তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে ফটকের বাইরে অবস্থান নেয়। জাহিদুল বিশ্ববিদ্যালয় ফটক থেকে বের হতেই তারাঁ(দুর্বৃত্তরা) তাঁকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে পালিয়ে যায়,এতে তার মৃত্যু হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...