
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের খ্রিস্টান সম্প্রদায় উদযাপন করছেন তাদের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’। গতকাল রবিবার (২০ এপ্রিল) দিনব্যাপী পালিত হয় ইস্টার সানডের নানা অনুষ্ঠানমালা।
শনিবার রাতে শেরপুরের প্রধানতম খ্রিস্টান ধর্মপল্লী ঝিনাইগাতী উপজেলার মরিময় নগর গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা। রবিবার সকালও শুরু হয় প্রার্থনার মধ্যে দিয়ে। নিজ সম্প্রদায় ও দেশের জন্য শান্তি ও সম্প্রীতি রক্ষার কথাও বলা হয় সে প্রার্থনায়।
মূলত খ্রিস্টান ধর্মালম্বীরা বিশ্বাস করেন, যিশুখ্রিস্ট মৃত্যুর তৃতীয় দিনে ফিরে আসেন। ফিরে আসা বা পুনরুত্থানের দিনটি রবিবার থাকায় তা উদযাপিত হয় ইস্টার সানডে হিসেবে।
ইস্টার সানডে উৎসবকে ঘিরে শেরপুরের গারো সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মাবলম্বীরা জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী খ্রিস্টান মিশন, ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লী ও শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা ধর্মপল্লী সহ প্রায় অর্ধশত গির্জায় চলে উপাসনা ও নানা অনুষ্ঠানমালা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...