
হাবিবুর রহমান, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের চিলমারীতে সাংবাদিকের গাড়ি ব্যবহার করে, ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ শে এপ্রিল) সকাল ১১.৩০ মিনিটে দিকে উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন চিলমারী উপজেলার (সবুজ পাড়া) গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম মিয়া। জানা গেছে, আটক ব্যক্তি ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার লোগো ও ‘প্রেস’ লেখা সম্বলিত স্টিকার ব্যবহার করা একটি মোটরসাইকেলে মাদক পরিবহন করে ছিলেন।
সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় তাকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও বিক্রিত মাদকের নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, “নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ঐ ব্যক্তিকে আটক করেছি।
পরবর্তীতে তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে তাকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।”সেনাবাহিনীর তৎপরতায় চিলমারী এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডার।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...