অপরাধীদের জিরো টলারেন্স, সাধারণ মানুষের বন্ধু গোমস্তাপুরের : ওসি নূরে আলম

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা বিধান এবং পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার হোগলা নুহু বাজারে এই সভার আয়োজন করা হয়।

এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই উঠান বৈঠকের মূল উদ্দেশ্য। সভায় চুরি-ডাকাতি প্রতিরোধ,জুয়া, মাদক ও জঙ্গিবাদ নির্মূল, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন এবং বাল্যবিয়ে, ইভটিজিং ও নারী নির্যাতন রোধে কঠোর বার্তা দেওয়া হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন। তিনি জনগণের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে একটি সুদৃঢ় আস্থার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ওসি নূরে আলম উপস্থিত জনগণকে কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য না করার আহ্বান জানিয়ে বলেন— *”পুলিশকে তথ্য দিন, সেবা নিন।

অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি।”* যেকোনো জরুরি প্রয়োজনে বা অপরাধের আগাম তথ্য গোমস্তাপুর থানা পুলিশকে জানানোর জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু বক্কার, ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আনজারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাধারণ জনগণ।

পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে গোমস্তাপুর থানা পুলিশের এমন ব্যতিক্রমী ও জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য লিখুন

আরও খবর