
খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে অদম্য নারী ও কীর্তিময়ী নারীদের সম্মাননা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ.দা.) সুষ্মিতা খীসার সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার নারী দিবসে সকল নারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক স্বাবলম্বিতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে নারীদের প্রতি সহিংসতা বন্ধ হবে না। সম্পত্তির অধিকার নিশ্চিত করা ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “পাহাড়ের নারীরা দৃশ্যমানভাবে অনেক বাধার সম্মুখীন হন। অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লাভ করবেন। পাশাপাশি, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। আগামীতে বৃহৎ পরিসরে নারী দিবস উদযাপনের পরিকল্পনা রয়েছে।”
আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ছয়জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন:- বাল্যবিবাহ নিরোধে অবদান: ভাগ্য লক্ষ্মী ত্রিপুরা, সমাজ উন্নয়নে অবদান: ডেইজি আক্তার, সফল জননী: চোপাই মারমা, শিক্ষা ও চাকরিতে সফল: সাগরানী চাকমা, সফল উদ্যোক্তা: সানুচিং মারমা ও হাসিনা বেগম।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত