
ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিজ্জিয়ার দক্ষিণাঞ্চল এবং রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলে সোমবার ভোরের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এই তিন অঞ্চলে নিহত হয়েছেন মোট ২৮ জন।
ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ২৮ জনের মধ্যে ১৮ জন রাজধানী কিয়েভ এবং ৬ জন কিয়েভের সংলগ্ন উপশহর/শহরতলী এলাকাগুলোর বাসিন্দা ছিলেন। আর জাপোরিজ্জিয়ার দক্ষিণপূর্বাঞ্চল এবং সুমি প্রদেশে ২ জন করে নিহত হয়েছেন।
আর ইউক্রেনের বিমান বাহিনীর কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার ভোরের দিকে কিয়েভ ও তার আশপাশের এলাকা, দক্ষিণপূর্ব জাপোরিজ্জিয়া এবং সুমি প্রদেশ লক্ষ্য করে মোট ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩৭টি ক্রুজ ও অন্যান্য ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি বিস্ফোরকবাহী লাদেন ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। সেগুলোর মধ্যে ৩৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি ড্রোনের ৯০ শতাংশকে আটকাতে পারলেও বাকি ১০ শতাংশ ড্রোন এবং ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কোনোটিকে আটকানো যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো বলেছেন, রুশ বাহিনীর সোমবারের হামলায় রাজধানী কিয়েভের অন্তত ৩০টি বহুতল আবাসিক ভবন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেসব ভবনে উদ্ধারকাজ চলছে। ভবিষ্যতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তিনি।
এদিকে হামলার পর এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশের অভ্যন্তরে এয়ার ডিফেন্স সিস্টেম এবং দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়েছেন।
ভিডিওবার্তায় তিনি বলেছেন, ইউক্রেনের অস্ত্রাগারে এয়ার ডিফেন্স সিস্টেমই একমাত্র অস্ত্র যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারে, যার উচ্চ গতি এবং খাড়া গতিপথের কারণে সেগুলোকে থামানো কঠিন।
জেলেনস্কি বলেন, “এটা একেবারেই অযৌক্তিক যে, আধুনিক বিশ্বে, ব্যালিস্টিক সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় মাত্রায় এর উৎপাদন এখনও বাড়ানো হয়নি।”
“এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ইউক্রেনের আছে। যুক্তরাষ্ট্র যদি লাইসেন্স প্রদান করে, তাহলে আমাদের উৎপাদন শুধু ইউক্রেনকে রক্ষা করার জন্যই নয়, বরং প্রয়োজনে সহযোগী দেশগুলোকে সহায়তা করার জন্যও যথেষ্ট হবে”, ভিডিওবার্তায় বলেছেন জেলেনস্কি।
সূত্র : রয়টার্স
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...