
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব গোলচত্বর পর্যন্ত মহাসড়কে কার্যত চার লেনের সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, চলমান উন্নয়নকাজের মধ্যেও এবার উত্তরবঙ্গগামী যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে।
রোববার (২৪ মে) সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২–এর আওতায় এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব গোলচত্বর পর্যন্ত অংশে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নকাজ চলছে। বর্তমানে এই অংশে যানবাহন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই চলাচল করছে।
নতুন নির্মিত দুই লেনের সার্ভিস সড়ক এবং বিদ্যমান দুই লেনের মূল সড়ক সমন্বয়ের মাধ্যমে কার্যত চার লেনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। উত্তরবঙ্গমুখী যানবাহন নতুন সার্ভিস সড়ক ব্যবহার করছে এবং ঢাকামুখী যানবাহন চলাচল করছে মূল সড়ক দিয়ে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী সার্বক্ষণিক মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আরো বলা হয়, এলেঙ্গা বাজার ফ্লাইওভার এলাকায় সড়ক প্রশস্তকরণ ও বাস-বে নির্মাণের ফলে যত্রতত্র যাত্রী ওঠানামাজনিত যানজট এড়ানো সম্ভব হবে।
এ ছাড়া রাতের বেলায় নিরাপদ চলাচলের জন্য রিফ্লেকটিভ স্টিকারযুক্ত বাঁশের খুঁটি ও কংক্রিট ডিভাইডার স্থাপন করা হয়েছে। দুর্ঘটনা মোকাবিলায় রেকার, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদ্মা সেতু ও যমুনা সেতু এলাকায় টোল আদায়ে দক্ষ কর্মী নিয়োগ, মোটরসাইকেল লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি চালু, সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং এবং জরুরি টোল লেন চালুসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন