• খুলনা দেশজুড়ে
  • কপিলমুনি ব্লাড ব্যাংকের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাজ, সম্পাদক রনি

কপিলমুনি ব্লাড ব্যাংকের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাজ, সম্পাদক রনি

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পাইকগাছা উপজেলার কপিলমুনির অন্যতম স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন কপিলমুনি ব্লাড ব্যাংক-এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার(৮ নভেম্বর) রাতে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

আগামী দুই বছরের জন্য শেখ আব্দুর রাজ্জাক রাজ-কে সভাপতি ও মোঃ আশানুর ইসলাম রনি-কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: রায়হান ইসলাম রাজ, মোঃ নাহিদ হাসান, মোঃ আল-আমিন মোড়ল, মোঃ হাসানুর গাজী, শেখ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: ইসলাম রনি, রায়হান রিয়াজ, ইসমাইল হোসেন, খায়রুল গাজী, মীর রাকিবুল ফাহাদ, মেহেদী হাসান আশিক,

সাংগঠনিক সম্পাদক: আরাফাত হোসেন আফতাব, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ মাহব্বুর রহমান, মোঃ তৈয়বুর রহমান, মোঃ রাফিদ হাসান,

অফিস সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল-মামুন, দপ্তর সম্পাদক: বিদ্যুৎ ভট্টাচার্য, ও সদস্য: মোঃ রায়হান গাজী, আলফাত হোসেন, মোঃ রইসুল ইসলাম, জলিল বিশ্বাস, সৈয়দ মোনায়েম হোসেন, আবু বক্কার।

কপিলমুনি ব্লাড ব্যাংক ২০২২ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও সেবামুখী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।