
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আনতে তিনটি সড়ক উন্নয়ন কাজ এবং একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর-শ্রীরামপুর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। পর পর
উপজেলার তিনটি ইউনিয়নে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ এবং একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ২নং পতনঊষা ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, ৩ নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. নাহিদ আহমেদ তরফদার, ৭ নং আদবপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, শিক্ষক মো. দুরুদ আহমেদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...