
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামে খাদ্য পরিদর্শক (মৌলভীবাজার) কিয়াম উদ্দিনের বাড়িতে দুধ্বর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৩ টায় বাড়ির পিছনের বারান্দার গেইটের তালা ভেঙ্গে ঘরের দরজা ছটকারী ভেঙ্গে মুখোশধারী ৬ জনের ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে।
পরে ডিবি পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের একটি রুমে হাত পা বেঁধে ডাকাতরা ঘরের সকেচ ও আলমারিতে থাকা হীরার আংটি সহ ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নেয় । যাবার সময় সবাইকে হাল্লা চিৎকার করলে ফিরে এসে সবাইকে গুলি করে হত্যা করার হুমকি দেয়।
এদিকে কমলগঞ্জ থানার বিভিন্ন স্থানে গরু চুরি, সিঁদেল চুরি, কমলগঞ্জ- শ্রীমঙ্গল সড়কে ডাকাতি বৃদ্ধি পেয়েছে।
ঘটনার খবর পেয়ে সরজমিনে গেলে খাদ্য পরিদর্শক ও তার স্ত্রী প্রধান শিক্ষিকা হোসনে আরা জানান, মঙ্গবার রাত ১২টা পর্যন্ত আমাদের বাড়ীতে একটি পারিবারিক বৈঠক ছিল। আত্বীয় স্বজনরা চলে গেলে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি।
রাত আনুমানিক ৩টার দিকে মুখোশধারী ৬ জনের ডাকাত দল আমাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমাকে ও আমার স্বামীকে ডিবি পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাকী সদস্যদের এক রুমে হাত পা বেঁধে রাখে।
পরে আমাদের ঘরে থাকা হীরার ২টি আংটি, ২ ভরি ওজনের ২ জোড়া কানের দোল, ২ ভরি ওজনের গলার ১ টা নেকলেস, ২ ভরি ওজনের ১ জোড়া গলার চেইন, ১ ভরি ওজনের ১ জোড়া হাতের বালা, আড়াই ভরি ওজনের মনিপুরী গুটি মালা ১ টা, ১ ভরি ওজনের ১ জোড়া স্বর্ণের আংটি ও ৩ জোড়া স্বর্ণের কানের রিং এবং আমার দেবরের প্রায় ৫ ভরি স্বর্ণসহ মোট ১৭ ভরি স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
যাবার আগে আমাদের হুমকি দিয়ে যায়, কেউ হাল্লা চিৎকার করলে ফিরে এসে সবাইকে গুলি করে হত্যা করবে। ঘটনার খবর পেয়ে আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদান হোসন ঘটনাস্থল পরদর্শন করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলাপকালে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী জানান, ঘটনার সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামানসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।
প্রাথমিকভাবে আমার এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। এই ঘটনার ভিকটিমের সাথে কথা বলে এ বিষয়ে আরো স্পষ্ট হতে পারবো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...