
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ শমশেরনগর এয়ারপোর্ট সংলগ্ন রেলগেট-পতনঊষার ভায়া তারাপাশা বাজার সড়কের সংস্কারকাজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, সিএনজি অটোরিকশাচালক ও যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এলজিইডি কমলগঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৫ কিলোমিটার সড়কের কার্পেটিং সংস্কার করা হয়। কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফুল এন্টারপ্রাইজ। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত মার্চে কাজ শুরু হয়ে জুলাইয়ে শেষ হয়।
বুধবার (১২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার পানিতে এসব গর্ত ডুবে থাকায় যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, কার্পেটিংয়ের স্তর দুর্বল হওয়ায় হাত দিয়ে টান দিলেও তা উঠে আসছে। কাজ চলাকালীনও তারা নির্মাণকাজের মান নিয়ে আপত্তি জানিয়েছিলেন বলে দাবি করেন।
সিএনজি অটোরিকশাচালক জহির মিয়া, সোয়েব আহমেদ, সেলিম মিয়া ও রায়হান আহমেদ বলেন, সংস্কারের অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত রয়েছে তা বোঝা যায় না। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জয়নাল আহমেদ, মাইদুল ইসলাম, তানভির আহমেদ, শ্রীবাস দাশ, পথচারী মো. সোলেমান মিয়া ও ব্যবসায়ী সাজিদুর রহমান সাচ্চুসহ কয়েকজনের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবেই সড়কটি এত দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত টেকসই মেরামত ও কাজের মান যাচাইয়ের দাবি জানান।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, তিনি উপজেলা মাসিক সমন্বয় সভায় সড়কের বিষয়টি তুলে ধরেছেন। ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল পরিশোধ না করার জন্যও তিনি অনুরোধ করেছেন।
কামারচাক ইউনিয়নের ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, কাজে অনিয়ম হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করা প্রয়োজন।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফুল এন্টারপ্রাইজের ঠিকাদার সোহেল আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন এলজিইডির কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম। তিনি বলেন, কাজটি ম্যানুয়ালি হওয়ায় বিটুমিন অতিরিক্ত গরম হয়ে গেলে তা গলে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টির পানি সড়কের ওপর জমে থাকায় কার্পেটিং দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে।
তিনি আরও বলেন, কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বমুক্ত হয়নি। কাজের এক বছরের সিকিউরিটি পিরিয়ড রয়েছে। যেসব জায়গা নষ্ট হয়েছে, সেগুলো পূর্ণাঙ্গভাবে মেরামত করে দিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ অবস্থায় সরকারি অর্থে করা সংস্কারকাজের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পাশাপাশি কাজের মান যথাযথভাবে যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...