
মজিবুর রহমান,নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়ায় গরু হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।বুধবার ( ১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ‘মাসকা ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে কয়েকশত মানুষ এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইকবাল হোসেন, বিএনপি নেতা রনি সহ আরও কয়েকজন।
বক্তারা বলেন, মাসকা বাজারে গরু-ছাগলের হাট বসানোর নির্দিষ্ট কোনো জায়গা নেই। দীর্ঘদিন ধরে হাটের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানানো হলেও উপজেলা প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি।
তারা অভিযোগ করেন, বর্তমানে যে স্থানে হাট বসছে তা ব্যক্তি মালিকানাধীন। একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সেখানে আধিপত্য বিস্তার করে আসছে।
এবারও এই সিন্ডিকেটের সদস্য মাসকা গ্রামের নজরুল ইসলাম প্রশাসনকে প্রভাবিত করে অন্যান্য বছরের তুলনায় কম মূল্যে ১৪৩৩ অর্থবছরের জন্য ইজারা নিয়েছে।
বাজার ইজারার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা বিক্ষোভ প্রদর্শন করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন এবং হাটের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে পুনঃবিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম জানান, হাটবাজার ইজারার বিজ্ঞপ্তি দেওয়া হলে একজন ব্যক্তি সিডিউল ক্রয় করেন এবং তিনি সরকারি মূল্যের চেয়ে বেশি দর দেওয়ায় বিধি অনুযায়ী তাকে ইজারা প্রদান করা হয়েছে।
এলাকাবাসীর দেওয়া স্মারকলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত