
মজিবুর রহমান,নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) প্রয়াত অধ্যক্ষ মাওলানা আবদুস সোবহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পাইকুড়া মূহীয়ে ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোল চাহেরা আক্তার ক্যাম্পের উদ্বোধন করেন।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্পে এক হাজারেরও বেশি রোগী চিকিৎসা গ্রহণ করেন বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
মেডিকেল ক্যাম্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সেবাপ্রার্থীরা এ আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি ও ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম (অব.) বলেন, এলাকার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই বাবার স্মৃতিতে এই ফাউন্ডেশন করেছি। সমাজ ও এলাকার মানুষের কল্যাণে ইতিপূর্বেও নানা উদ্যোগ নিয়েছি।
এবার আয়োজন করেছি ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত এক হাজারের বেশি রোগী সেবা নিয়েছেন।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবায় আমার ৪০ বছরের অভিজ্ঞতা।
এলাকায় হোক বা ঢাকার চেম্বারে—নিজ এলাকার কোনো রোগীর কাছ থেকে কখনো ফি নিইনি। সবসময়ই চেষ্টা করেছি তাদের বিনামূল্যে চিকিৎসা দিতে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...