
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় সড়কের পাশে খালের পাড় থেকে তারা মিয়া ফকির নামে এক বৃদ্ধ ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে থানার পুলিশ।
শনিবার (২২ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের সড়কের পাশে সাতারখালি খাল পাড় থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত তারা মিয়া ফকির (৬৫) ওয়াই উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। তার নাম মৃত আইয়ুব আলী। তিনি স্থানীয় বাশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করিতেন। তারা মিয়ার ফকিরের নৃশংস হত্যা কাণ্ড নিয়ে এখনো কেউ মূখ খুলছেন না। তবে বৃদ্ধা এই মানুষটিকে কেন এইভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে হতবাক এলাকাবাসী।
নিহতের পরিবারের সদস্যরা বলছেন, তারা মিয়ার সঙ্গে কারও শত্রুতা ছিল তাদের জানা নেই। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা ধারণা করতে পাচ্ছেন তারা।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রতিদিনের মতো শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাড়ি থেকে কাঁচামাল নিয়ে বিক্রির জন্য স্থানীয় বাশাটি বাজারে যান তারা মিয়া। এদিন রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি। স্বজনেরা রাতভর খোঁজাখুজি করেন।
পরে স্থানীয়রা সকালে সাতারখালি খালপাড়ে তারা মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মৃতদেহের গলা,চোখে, মুখে কানে অনেক জখমের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা পুলিশের পাশাপাশি জেলা পিবিআইয়ের সদস্যরাও ঘটনার তদন্ত শুরু করেছেন। থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...