
নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা,বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমাবেত হয় নেতাকর্মীরা।
এরমধ্যে সকলের দৃষ্টি কাড়েন কেন্দুয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নূর আলম জেসির নেতৃত্বে বিশাল মিছিলটি। মিছিলে অংশ নেয় কেন্দুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুল হক, পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ তন্ময়সহ বিপুল সংখ্যক ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দ।

উপজেলা যুবদলের আহবায়ক মাইনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী।
পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শান্তির সঞ্চালনা অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,
ময়মনসিংহ বিভাগীয় যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, যুবদল নেতা আসাদুজ্জামান খোকা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ড.ড.রফিকুল ইসলাম হিলালী বলেন,লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে।
যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না। সবাইকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে আদর্শ অনুসরণ করে সবাইকে চলার আহবান রাখেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...