
মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়ায় অধিক লাভের আশায় অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার অভিযোগে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানের পেছনে লুকিয়ে রাখা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
দণ্ডিত দোকানির নাম এনায়েতুর রহমান (ঝিনুক )। এঘটনাটি শুক্রবার ( ২৭ মার্চ) সন্ধ্যার পর উপজেলা রামপুর বাজারে ঘটে।
সূত্রে জানা যায়, দন্ডিত এনায়েতউল্লা রামপুর বাজারে হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি অকটেন ও পেট্রোল বিক্রি করতেন। সম্প্রতি সারাদেশে অকটেন ও পেট্রোলের সংকট দেখা দিলে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে ৬ ড্রাম পেট্রোল মজুদ করে রাখেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করে ওই পেট্রোল জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ তে ১০,০০০ টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ তে ৩০,০০০ মোট ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানার টাকা পরিশোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নাজির আব্দুল আজিজ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...