
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
গতকাল শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুরে জেলার দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
ত্রাণ বিতরণকালে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্যসংকট নিরসনে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের জন্য জরুরি খাদ্যসহায়তা পৌঁছে দিতে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...