
খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শহরে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ক্ষণি রঞ্জন ত্রিপুরা। তিনি বলেন, “শেখ হাসিনার দীর্ঘ শাসনকালেও পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মিঠুন রাণী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিলন ত্রিপুরা ও কোষাধ্যক্ষ তরুণ সেন ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মতেন ত্রিপুরা।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে শক্তিশালী করার মাধ্যমে ত্রিপুরা সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করছে ত্রিপুরা যুব ঐক্য পরিষদ। নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে সমাজে নেতৃত্ব তৈরির কাজও অব্যাহত রয়েছে।
সভায় বক্তারা আরও বলেন, গত ১৭ বছরে ‘ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনে’ ত্রিপুরা জনগোষ্ঠী বঞ্চিত হয়েছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।
পরে কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় খাগড়াছড়ি সদর উপজেলা ত্রিপুরা যুব ঐক্য পরিষদের ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে অপুময় ত্রিপুরা (বাপ্পু), সাধারণ সম্পাদক হিসেবে কমল বিকাশ ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আলো রন ত্রিপুরাকে দায়িত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার যুবসমাজ, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...