
খাগড়াছড়িতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আজ রবিবার (১১জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সদরের এনজিও সংস্থা ‘আলো’ অফিস হলরুমে সমাজের জনপ্রতিনিধিদের সঙ্গে এক পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সভাপতি অরুণকান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা ও জয়া ত্রিপুরা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সংবাদমাধ্যম প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, রুফটপ সোলার জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নেট মিটারিং সুবিধার মাধ্যমে আয় ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, দেশজুড়ে রুফটপ সোলার জনপ্রিয় হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। নিটোলমনি চাকমা ভবন নির্মাণ অনুমোদনের সময় সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করার দাবি জানান।
সভায় রুফটপ সোলার বিষয়ে ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ ধরনের কমিউনিটিভিত্তিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...