
খাগড়াছড়ির শ্রী শ্রী শংকরমঠ পার্থ সারথী আশ্রমের উদ্যোগে অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির সমন্বয়ের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৭টায় চণ্ডী পাঠের মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের অন্যান্য পর্বে ছিল গীতাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলে গীতাযজ্ঞের পূর্ণাহুতি।
চট্টগ্রাম সীতাকুণ্ড শংকরমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ গীতাযজ্ঞে পৌরোহিত্য করেন।
এদিকে, অনুষ্ঠানে উপস্থিত হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা শংকরমঠ পার্থ সারথী আশ্রমে মন্দির পরিক্রমা করেন। পরে তিনি চট্টগ্রাম শংকরমঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আশ্রমের সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন।
এসময় শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ উত্তমানন্দ গিরি মহারাজ সহ আগত মহারাজরা গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা করেন।
শংকরমঠ পার্থ সারথী আশ্রমের সাধারণ সম্পাদক সুমন আচার্য্য বিশ্বাস জানান, এবার ছোট পরিসরে বাৎসরিক এই অনুষ্ঠান আয়োজন করা হলেও ভক্তদের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়। তিনি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...