
কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং জৈব সার উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২০ জুন) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোন কর্তৃক পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কৃষকদের জৈব সার উৎপাদনের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের প্রথম ধাপে কম্পোস্ট সার তৈরির প্রয়োজনীয় উপকরণ—গবাদি পশুর গোবর, শুকনো পাতা, খড়, ফসলের অবশিষ্টাংশ, রান্নাঘরের জৈব বর্জ্য, কাঠের গুঁড়া, মাটি, পানি, ইউরিয়া ও টিএসপি ব্যবহারের বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের সামনে কম্পোস্ট সার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া প্রদর্শন করা হয় এবং তাদের হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেওয়া হয়।
কর্মশালায় পানছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চৌধুরীপাড়া, ইটাখোলা ও পাইলট ফার্ম এলাকার প্রায় ৬৫ থেকে ৭০ জন নারী-পুরুষ কৃষি খামারি অংশ নেন।
প্রশিক্ষণ শেষে কৃষকরা জানান, গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে সহজেই কম্পোস্ট সার উৎপাদনের কৌশল শেখার সুযোগ পেয়েছেন তারা। এর ফলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে, উৎপাদন খরচ হ্রাস পাবে এবং কৃষি উৎপাদন আরও টেকসই হবে বলে তারা আশা প্রকাশ করেন।
খাগড়াছড়ি জোন সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব কৃষি চর্চা সম্প্রসারণের লক্ষ্যে পর্যায়ক্রমে জোনের আওতাধীন প্রতিটি পাড়ায় এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জৈব বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...