
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)-এর উদ্যোগে সাংগঠনিক সফর, শিক্ষা উপকরণ এবং সেনিটারি প্যাড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ মার্চ ২০২৫ ইং) সকালে “গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ছোট রাইতৈসা পাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ভাইবোনছড়া ইউনিয়নের ছোট রাইতৈসা পাড়া ও বড় রাইতৈসা পাড়ার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে বিনামূল্যে সেনিটারি প্যাড বিতরণ করা হয়।

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, ভাইবোনছড়া ইউনিয়ন উপ-শাখার সাধারণ সম্পাদক চাকুময় ত্রিপুরার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাইবোনছড়া ইউনিয়ন উপ-শাখার সভাপতি উত্তম ত্রিপুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখার সভাপতি সুবল ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অতুল বিকাশ ত্রিপুরা, তথ্য ও প্রচার সম্পাদক মিলন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, তথ্য ও প্রচার সম্পাদক রবিজয় ত্রিপুরা, কার্যনির্বাহী সদস্য সাথী ত্রিপুরা, সদর কলেজ শাখার সভাপতি লসমী ত্রিপুরা, অর্থ সম্পাদক রয়েল বিকাশ ত্রিপুরা, সদর ইউনিয়ন উপ-শাখার সভাপতি নিন্টু বিকাশ ত্রিপুরা।
এছাড়া, সফর এলাকার বিশিষ্ট সমাজসেবক অজয় ত্রিপুরা, বড় রাইতৈসা পাড়ার পাড়াকর্মী শান্তনা ত্রিপুরা এবং টিএসএফ, পানছড়ি কলেজ শাখার সাবেক সভাপতি অমর জ্যোতি ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...