
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ মে) লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ও খড়িয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এমপি শিক্ষার সার্বিক উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...