
এম জালাল উদ্দীন:খুলনা
“সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test) সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে দ্বিতীয় দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন শারীরিক সক্ষমতা যাচাইয়ের ৫ম ইভেন্ট (পুরুষদের জন্য ১৬০০ মিটার ও নারীদের জন্য ১০০০ মিটার দৌড়), ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং) এবং ৭ম ইভেন্ট (রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়। এসব ইভেন্টে অংশগ্রহণকারী পুরুষ ও নারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্যদের বাছাই করা হয়।
দিন শেষে নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনা জেলার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত