
এম জালাল উদ্দীন:খুলনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণের লক্ষ্যে স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুতকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের অধীন ১, ২, ৪, ৫ ও ৬ নং সংসদীয় আসনের জন্য এ কার্যক্রম খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আ.স.ম. জামশেদ খোন্দকার।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনাও তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, মোঃ সোহেল সামাদ; অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা আইসিটি অফিসার মোঃ আলীমুজ্জামান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুতকরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন