
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ শারদীয় দুর্গাপুজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির নেতারা। এসময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তারা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পরে পূজা মন্ডপ পরিদর্শন কালে তারা পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করেন তারা।
সেই সাথে উপস্থিত নেতারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলে তারা জানান।
এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা বিএনপি (সদস্য সচিব) নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি আহবায়ক এনায়েত করিম তোকি,বিএনপি নেতা ও সাবেক মেয়র তারিক আহমেদ, রহনপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন,যুবনেতা, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ,মাহবুব বাদশা,ছাত্রনেতা মুরসালিন প্রমূখসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...