
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ। তিনি উপজেলার সোনারহাট বিওপি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত ছিলেন।
জানা যায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দুইজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাই পানিতে ডুবে যায়।
নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহী মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে সিলেটের ফায়ার সার্ভিস, স্থানীয় ডুবুরীরা অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজের ২৪ ঘন্টা পর স্থানীয় ডুবুরীরা তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নিখোঁজের ২৪ ঘন্টা পর সিপাহী মাসুম বিল্লাহের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী কার্যক্রম শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...