
জাহিদ হাসান লাবু, নীলফামারীঃ মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখা। সংগঠনের উদ্যোগে এক অসহায় বৃদ্ধ মহিলার জন্য নির্মাণ করা হলো ‘গ্রীন নিবাস’ নামে একটি নিরাপদ ঘর।
রবিবার (১৬)ফেব্রুয়ারি নীলফামারী সদর লক্ষিচাপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে বাসন্তী রানী নামের এক বৃদ্ধ মহিলা কে এই ঘর হস্তান্তর করা হয়।
এতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার আহ্বায়ক সাকিল ইসলাম ,দুলাল হোসেন সদস্য ,তাজরিন ফারহা সদস্য ,নিশি সদস্য ,রোহান সদস্য ,আবদুল্লাহ আল মামুন সদস্য সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।
গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার আহ্বায়ক সাকিল ইসলাম জানান, শুধুমাত্র পরিবেশ রক্ষা নয়, মানবতার কল্যাণেও সংগঠনটি অবদান রেখে চলেছে। অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।
স্থানীয়রা গ্রীন ভয়েসের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার এই মানবিক কার্যক্রম আবারও প্রমাণ করলো—সাহায্যের হাত বাড়িয়ে দিলে বদলে যেতে পারে অনেকের জীবন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...