
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী ফেসবুকে ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। গতকালে রাতের ছাত্রলীগ নেতা তিনি তার ফেসবুক আইডিতে ব্যবসায়ী ও আওয়ামীলীগ থেকে পদত্যাগ করা নেতা সুবাস সাহাকে জড়িয়ে একটি স্ট্যাটাস দেন।
তার ফেসবুকের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো “বোয়ালমারী উপজেলা আওয়ামিলীগ নেতা সুভাষ (সুবাস) কাকা ৫ই আগষ্ট পরে বিএনপি তে যোগদান করে আজ (সোমবার ৭এপ্রিল) রাতে কেন বোয়ালমারী থানার সামনে মাইর টা খাইলো? আপনি আওয়ামিলীগ এই থাকতেন মাইর খাইতেন কাকা শুধু শুধু বিএনপি তে যেয়েও শেষ রক্ষা হলো না।ছাত্রদল কে ধন্যবাদ সব দলে থাকা বাটপাড় গুলো কে এভাবেই গনধুলাই দিতে হবে।”
৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন বলে আখ্যায়িত করেছেন। তার আগেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হেভিওয়েট নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। নানা স্থান থেকে তারা দলকে সুসংগঠিত করার জন্য ফেসবুক ও ইউটিউব প্লাটফর্ম বেছে নিচ্ছেন। তবে ৫ আগস্টের পরে এই প্রথম প্রকাশ্যে ফেসবুকে উপজেলা ছাত্রলীগ সম্পাদক প্রান্ত সিদ্দিকী ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে।
ব্যবসায়ী সুবাস সাহা বলেন, আমি ২০২১ সালে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছি। বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম আমার বাল্য বন্ধু। আমরা একই সাথে পড়া লেখা করেছি। তাই আমি তার জন্য ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছি। এজন্য আমাকে একটি পক্ষ হেনস্তা করছে। সোমবার (৭ এপ্রিল) রাতে বোয়ালমারী থানার সামনে থেকে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু গ্রুপের নবাগত ছাত্রদলের সভাপতি সাদমান বিশ্বাস পাপ্পু লোকজন আমার উপর হামলা চালায়। আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়েছে।
বোয়ালমারী সরকারি কলেজের নবাগত ছাত্রদলের সভাপতি সাদমান বিশ্বাস পাপ্পু বলেন, আওয়ামীলীগ নেতা সুবাস সাহা ও তার সাথে স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জায় সাহা ও যুবদলের সম্রাট ভাই থানায় ওসির রুমে ঘন্টা ব্যাপী বসেছিল। খবর পেয়ে আমরা সেখানে যায়। পরে তারা বেরিয়ে আসলে কিছু ছেলেরা তার উপর হামলা করে গাড়ির গ্লাস ভাঙচুর করেছিল।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গতকাল রাতে সুবাস একটি অভিযোগ দিতে থানায় এসেছিল। শুনেছি বাহির থেকে বিএনপির একটি পক্ষের লোকজন তার গাড়িতে হামলা চালিয়েছে। এ বিষয়ে তিনি কোন অভিযোগ দায়ের করেননি।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...