
জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সাবেক ছাত্রশিবিরের নেতাকর্মী যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে জয়পুরহাট জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্তাহার বাজারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা কৃষক দলের সদস্য সচিব মন্জুরে মাওলা পলাশ, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এনামুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সাবেক ইসলামি ছাত্র শিবির সাথি ও বর্তমান জামালপুর ইউনিয়নের ধুলাতর মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন।
এ সময় নতুন সদ্য যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সংসদ সদস্য প্রার্থাী মাসুদ রানা প্রধান।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...