
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়নের কার্যক্রম, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জেলার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের উন্নয়ন, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জনস্বার্থ রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের ভালো ও মন্দ—উভয় দিকই নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা এবং উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাদ, নির্বাহী সদস্য আবু আবদুল্লাহ, সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন, কসবা উপজেলা সাংবাদিক ইউনিয়নের নেতা মোবারক হোসেন চৌধুরী নাছির এবং বিজয়নগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের আবদুল্লাহ আল হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসকের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন ও জেলার ইতিবাচক অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...