ঝিনাইগাতীতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি ( বর্ডার গার্ড বাংলাদেশ)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার গোমড়া এলাকা থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন ময়মনসিংহের ৩৯ বিজিবি’র অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ ।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহলদল জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় তারা মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি মোবাইলফোন জব্দ করে। যার সিজার মূল্য ১ এক লাখ ৭৩ হাজার টাকা।

মন্তব্য লিখুন

আরও খবর