
তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (৬জুলাই) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবদুল মজিদ। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালিরা শিক্ষা, চাকরি, ব্যবসা ও ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। সরকারের প্রস্তাবিত আয়কর অব্যাহতির আওতায় পাহাড় ও সমতলের উপজাতীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হলেও পার্বত্য অঞ্চলের বাঙালিদেরও একই সুবিধার আওতায় আনার দাবি জানান তিনি।
এছাড়া বাজারফান্ড এলাকায় ২০১৯ সাল থেকে ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে তিনি দ্রুত এ ঋণ কার্যক্রম পূর্বের ন্যায় চালুর আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ হোসেন, শাহাদাত হোসেন, রবিউল হোসেন (মাটিরাঙ্গা), রবিউল হোসেন (খাগড়াছড়ি সদর) ও জালাল আহমেদ; পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুমন আহমেদ; পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা সভাপতি তারিকুল ইসলাম রায়হান এবং খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি মাকসুদুল আলম।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...