
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বুড়াবুড়ি ঈদগাহ ময়দানে ইলেকট্রিশিয়ানদের সহযোগিতায় অযু খানা নির্মাণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি ঈদগাহ ময়দানে ইলেকট্রিশিয়ান নুরজামাল, সুমন, আপেল, খায়রুল, আজাদ, ফিরোজ, সাঈদ ও রুহুল আমিন সহ কয়েকজনের উদ্যোগে এই অযু খানা নির্মাণ করা হয়।
উদ্যোক্তারা জানান, অযুখানা নির্মাণের উদ্দেশ্যে তাঁরা নিজেরাই আর্থিক সহযোগিতা করেন এবং এলাকার মানুষদের কাছ থেকে সহযোগিতা নেন। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে ঈদগাহ ময়দানের অযু খানা নির্মাণ সম্ভব হয়েছে।
তারা বলেন, ঈদগাহ ময়দানে ঈদের নামায ও জানাযার নামায পড়তে আসা ব্যক্তিদের অযুর সুব্যবস্থার কথা চিন্তা করেই এমন উদ্যোগ গ্রহন করেন।
ওই ঈদগাহের কয়েকজন মুসল্লি বলেন, ‘বুড়াবুড়ি ঈদগাহের মতো এমন অযু খানার ব্যবস্থা কোথাও নেই বা কেউ করেনি। আমাদের ইউনিয়নের ইলেকট্রিশিয়ান মিস্ত্রিরা এতো সুন্দর অযুখানা বানিয়ে দিচ্ছেন, দেখলেই মন জুড়িয়ে যায়।’
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন