• অপরাধ বরিশাল
  • দশমিনায় হাত-পা বেঁধে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

দশমিনায় হাত-পা বেঁধে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
প্রতিকী ছবি

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): ডাকাতি ও চুরি একটি সামাজিক অপরাধ, যা প্রায়শই আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রশ্ন তোলে। রাজনৈতিক নেতাদের বাড়িতে এমন ঘটনা ঘটলে তা আরও বেশি আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি পটুয়াখালীর দশমিনায় এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, যা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পটুয়াখালীর দশমিনায় এক বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ০৯ লাখ টাকা ও ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী ঐতিহ্যবাহী পঞ্চায়েত বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় ১৩-১৪ বছরের এক কিশোর ঘরের টিনের চালা দিয়ে ভেতরে ঢুকে সামনের দরজা খুলে দেয়।

পরে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে হাত-পা বেঁধে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ভুক্তভোগী শাহিরুল ইসলাম বলেন,ডাকাতরা ধারালো দা দেখিয়ে তার হাত-পা বেঁধে আলমারির চাবি দাবি করে। চাবি না পেয়ে তারা মারধর করে এবং তার স্ত্রীকে ভয় দেখায়। পরে আলমারি থেকে ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার ও বৃহস্পতিবার ব্যাংক থেকে তোলা ৯ লাখ টাকা নিয়ে যায়।

দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন

আরও খবর