
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকার স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়বহরটি উক্ত এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ী সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন নেতাকর্মী ও নিরাপত্তাকর্মী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই আকস্মিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, স্কয়ার হাসপাতালে পৌঁছানোর পর তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা শুরু করা হবে। বর্তমানে তার অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...