ধানের শীষের জয়ধ্বনিতে মুখরিত কেন্দুয়া ও আটপাড়া

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ , ৫ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান, নেত্রকোনা : নেত্রকোনা-৩ আসন কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ধানের শীষের পক্ষে উৎসবমুখর মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন।

দুই উপজেলার পৃথক আয়োজনে মিছিলটি দুই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বেলা দুইটায় আটপাড়া, সাড়ে ৩টায় তেলিগাতী বাজার ও বিকাল ৫টার দিকে কেন্দুয়া উপজেলা সদরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলকারীদের “খালেদা জিয়া জিন্দাবাদ”, “ধানের শীষ জিন্দাবাদ” খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন,
“তারেক রহমান, জিন্দাবাদ” তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, হিলালী ভাইয়ের সালাম নিন,ধানের শীষে ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল লক্ষনীয়। এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। জনসমর্থনে উজ্জীবিত হয় স্থানীয় বিএনপি।

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাবেশে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কেন্দুয়া ও আটপাড়ার মানুষের এই ভালোবাসা, এই উৎসাহ আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

আলহামদুলিল্লাহ, জনগণের দোয়া ও সমর্থনেই আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের শক্তিই হচ্ছে পরিবর্তনের মূল ভিত্তি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে ধানের শীষের বিজয় কেউ থামাতে পারবে না।”

তিনি আরও বলেন, এই মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা চিরস্থায়ী। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য, এই এলাকার উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ, সুযোগ পেলে কেন্দুয়া–আটপাড়াকে একটি আদর্শ ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলব।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান, প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের জোয়ার আনাই হবে আমার অঙ্গীকার।

মিছিলে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিএনপি নেতা, সেকুল ইসলাম খান, আব্দুল হাই সেলিম, নজরুল ইসলাম, সোহেল চেয়ারম্যান, রেজাউল হাসান ভূইয়া সুমন, সুরুজ আলী ভূইয়া,বোরহান উদ্দিন তমজিদ, মাহাবুব আলম খান জরিপ, উপজেলা যুবদলের আহবায়ক মাইন উদ্দিন, সদস্য সচিব আতাউল হক মিন্টু, কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, উপজেলা তাঁতীদলে আহবায়ক আব্দুর রহমান, উপজেলা জাসাসে আহবায়ক গোলাম মস্তুফা ভূইয়া হাবুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান,উপজেলা মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক মল্লিকসহ সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে।