ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ , ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং  আবাসিক মেডিকেল অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে বুধবার ১৩ মার্চ বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন রোগ প্রতিরোধ, শরীরের জন্য  ভিটামিন এক্যাপসুলের প্রয়োজনীয়তা,  গুরুত্ব ও কিভাবে প্রদান করা হবে সে বিষয়ে পরিকল্পনা  তুলে ধরে বক্তব্য প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলাম।

স্বাস্থ্য পরিদর্শক ইন্চার্জ আব্দুর রাজ্জাক এর উপস্থাপনায় মতামত প্রদান করেন ডাক্তার তাসনিম আরা মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, থানার সাব-ইন্সপেক্টর ফিরোজ হোসেন, এমটি ইপিআই সারোয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট প্রতিনিধি সুরভী, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক অরিন্দম মাহমুদ, সাংবাদিক এম,এ, মালেক প্রমূখ।

এমটি ইপিআই সরোয়ার হোসেন জানান উপজেলা ৮টি ইউনিয়নে ১৯২টি কেন্দ্রে এই টিকা খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে ২জন করে ৩৮৪ জন স্বেচ্ছাসেবক এই সরকারি সেবা দানে সহযোগিতা করবেন।

মন্তব্য লিখুন

আরও খবর