
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁর পোরশায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহিণীকে (২৬) ধর্ষণের অভিযোগ অভিযোগ উঠেছে আজিজুল হাকিম (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রামের পাশের বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কাদিপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাদিপুর গ্রামের ওই গৃহিণীর স্বামী কাজের তাগিদে বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে আজিজুল হাকিম তাকে নিয়মিত প্রেমের প্রস্তাব দিতেন।
এতে ওই গৃহিণী রাজি না হওয়ায় ২১ ডিসেম্বর বেলা ১১টায় গৃহিণীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে উপস্থিত হলে আজিজুল কৌশলে পালিয়ে যান। পরে থানায় উপস্থিত হয়ে ওই গৃহিণী মামলা করলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের অভিযোগে আজিজুল হাকিম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে হয়েছে। জেলহাজতে পাঠানো হয়েছে ওই যুবককে।’
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...