
শীতের রুক্ষতা ও তীব্রতা শেষে প্রকৃতিতে এখন বসন্তের হাতছানি। ভোরের সূর্যের উঁকিতে মৃদুমন্দ হাওয়ায় বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষাঙ্গনে অনস্বীকার্য অবদান রেখে চলেছে।মানসম্মত শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পাঠদান ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।
রাষ্ট্রীয় বিভিন্ন দিবস পালন, খেলাধুলা,আধুনিক শিক্ষাসহ ইসলামী মূল্যবোধে মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের তৈরি করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন সুনাগরিক হতে পারে এটাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রত্যাশা কিন্ডারগার্টেনের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি,নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন,সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ,প্রেসক্লাব সদস্য বদরুল ইসলাম,পরিচালনা কমিটির কোষাধক্ষ মাস্টার শফিকুর রহমান,গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মুনাঈম প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন,পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...