
শাহরিয়ার মিল্টন , শেরপুর : নানা বাড়ি বেড়াতে এসে ইট বোঝাই অটো ভ্যানের চাকার নিচে পড়ে মারা গেছে আসিফ নামে দুই বছর বয়সী এক শিশু।
গতকাল শুক্রবার (২৬ জুন) দুপুরে শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিফ একই উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমাড়ী এলাকার মিনাল হোসেন জয়ের ছেলে।
পুলিশ জানায়, মায়ের সাথে নানা বাড়ি পূর্ব চিথলিয়ায় বেড়াতে আসে শিশু আসিফ। এসময় বাড়ির সামনে ইট বোঝাই একটি অটো ভ্যান দাড় করানো ছিল। শিশু আসিফ ওই ভ্যান গাড়িতে খেলতে গেলে অসাবধানতাবশত ভ্যানটি চালু হয়ে যায়।
এসময় ভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় আসিফ। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...