
শাহরিয়ার মিল্টন , শেরপুর : “করবো মোরা ফল চাষ সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি করার লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. আবু জফার মোঃ মোসলেহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াহেদ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খুরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তারসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি সম্প্রসারণ বিষয়ক তথ্য তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাটি আগামী ২০ জুন পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...