
নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি তামিম মোল্যা (২১) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯জুন) রাতে তথ্য-প্রযুক্তি’র সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তামিম মোল্যা মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। তবে ঘটনার পর থেকে সে পলাতক ছিল। মামলা সূত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
গত ২১মে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মঙ্গলহাটা গ্রামের রায়হান,তামিম ও লিকু পরস্পর যোগসাজগে তাকে ধরে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।
এ ঘটনায় ক্ষোভে ওই পরীক্ষার্থী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় পরীক্ষার্থীর মা সুমনা বেগম বাদী হয়ে উল্লেখিত তিনজন কে আসামি করে গত ২৪ মে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বুধবার (১০জুন) দুপুরে বলেন,এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা মামলার আসামী তামিম মোল্যা কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছ্।
অন্য দুই পলাতক আসামি রায়হান ও লিকু মোল্যা কে গ্রেফতারে চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...