
নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে স্কুল শিক্ষার্থী সোহাগ শেখ (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধা ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আলী শেখের ছেলে এবং বাহিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধার দিকে সোহাগ নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে সোহাগের মা তাকে খাবার খেতে ডাকাডাকি করেও এসময় তার কোন সাড়াশব্দ মেলেনি।
পরে তাকে খাবার খেতে তার নিজ ঘরে ডাকতে গেলে সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারনে সোহাগ আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...