
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা শাখার উদ্যোগে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে ১৬ মে দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু। তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের সংগঠনকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখতে হবে।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের ধৈর্য, কৌশল ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সামনে স্থানীয় নির্বাচন ও সম্ভাব্য রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে প্রস্তুত থাকতে হবে।
সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ও তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।
দলীয় কার্যক্রমকে গতিশীল ও সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করার লক্ষ্যে নড়াইলে জেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে আয়োজিত এ সভায় স্থানীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিএবং তৃণমূল পর্যায়ে ঐক্য জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...