
নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে হাদিয়ার রহমান খান (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হাদিয়ার রহমান খান উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত সমশের খানের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিয়ার রহমান খান নামে ওই ব্যক্তি স্থানীয় চাকুলিয়া জামে মসজিদে ইমামতির পাশাপাশি কৃষি জমিতে চাষাবাদের কাজ করতেন। সোমবার বিকেলে তিনি নিজের জমিতে কলাই রোপণ করতে যান।
কলাই রোপণের সময় এক পর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এরপরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, হাদিয়ার রহমান খান নামে এক সাপে কাটা ব্যক্তিকে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়, তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...