
৫ বছর আগে নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ রানাকে হ/ত্যা মা’ম’লা’য় একই উপজেলার পুরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কাজল মোল্লাসহ ৬ জনের যা’ব’জ্জী’বন কা’রা’দ’ণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদের কা’রা’দ’ণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালত এই রায় দেন।
যাব’জ্জী’বন কারা’দ’ণ্ড’প্রাপ্ত অপর আসামিরা হলেন, সেতু মোল্লা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিঠু মোল্লা ও তপু খান ওরফে হাশিব খান।
যাব’জ্জী’বন কা’রা’দ’ণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কা’রা’দ’ণ্ড ভোগ করতে হবে।
১১ জন বিভিন্ন মেয়াদের কা’রা’দ’ণ্ডপ্রাপ্ত আ’সা’মিরা হলেন, তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা, হাসমত মোল্ল, নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাট মোল্লা। এদের মধ্যে প্রথম সাত জনকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কা’রা’দ’ণ্ড ভোগ করতে হবে।
অপর চার আসামিকে এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের সশ্রম কা’রা’দ’ণ্ড ভোগ করতে হবে। এছাড়াও এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাসের রায় দেন আদালত।
সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভীন এসব তথ্য নিশ্চিত করেন। এদিন রায় ঘোষণার পর আসামিদের মৃ/ত্যু/দ/ণ্ড না দেয়ায় বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করে আদালত চত্বরে বি*ক্ষো*ভ করতে থাকেন।
নিহতের স্বজন ও আসামিদের হা’ম’লা’য় ভুক্তভোগীরা। তারা বিচারককে আওয়ামী লীগের দো’স’র উল্লেখ করে আদালতে বিভিন্ন স্লো’গা’ন দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত