
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ারিশান জমি সংক্রান্ত বিরোধে সহোদর ভাইবোনের মারামারিতে বড় ভাই দুলাল মন্ডল (৬০) নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুলাল মন্ডল ওই গ্রামের মৃত আব্দুল কাদির মন্ডলের ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশকর আলী নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।
সুত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের জীবিত দুই ছেলে দুলাল মন্ডল ও হেলিম মন্ডল। দুই মেয়ে হামিদা বেগম ও তাকমিনা বেগম। এই চার ভাইবোনের মধ্যে ওয়ারিশান জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

এসব বিরোধ গ্রামের মাতব্বর ও স্বজনরা ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা করার চেষ্টা করেন। এরই জের ধরে বুধবার সকাল নয়টার দিকে হেলিম মন্ডল নিজের বসত-ভিটায় আকাশমনি ও ইউকিলিপটাচ গাছ কাটতে যান। এসময় ভাই দুলাল মন্ডল, বোন হামিদা ও তাকমিনা গিয়ে বাঁধা দেন।
এনিয়ে ভাইবোনের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বোনেরা মিলে ভাই এর গলা চেপে ধরলে ভাই দুলাল মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তী সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...