
একটি নকল স্বর্ণের বারসহ বটু মিয়া (২৮) নামের এক প্রতারককে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজারের কামারপট্রি রোড থেকে তাকে আটক করা হয়।
বটু মিয়া শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে ।
জানা গেছে, আটক বটু মিয়া নকল স্বর্ণের বার বিক্রি প্রতারক চক্রের একজন সদস্য। তিনি রবিবার দুপুরে নালিতাবাড়ী শহরের জনৈক মহিলার কাছে খাঁটি স্বর্ণের কথা বলে একটি নকল স্বর্ণের বার বিক্রি করেন।
ক্রেতা ওই মহিলা স্বর্ণের বারটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মতি জুয়েলার্সের দোকানে যান। স্বর্ণকার ওই বারটি পরীক্ষা করার নকল বলে প্রমাণিত হলে উপস্থিত জনতা বটু মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, আটক প্রতারক বটু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন